আজ ভান্ডারিয়া উপজেলা থেকে হাতপাখা প্রতীকে মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মাওলানা আবুল কালাম আজাদ। নির্ধারিত সময়ে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনের পর মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। ভান্ডারিয়ার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
স্থানীয় নেতৃবৃন্দ জানান, তাঁর প্রার্থিতা এলাকায় ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী দিনে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ভান্ডারিয়া উপজেলায় একাধিক প্রার্থী প্রতিদ্ব’ন্দ্বিতায় থাকলেও হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে মাওলানা আবুল কালাম আজাদকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
















